ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

আজ থেকে কর্ণফুলীবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • পঠিত: ৪৩৭ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মানুষের স্বাস্থ্যসেবায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জরুরি রোগী পরিবহন ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ শনিবার (২০ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেবা চালুর ফলে উপজেলার সাধারণ মানুষ জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও দ্রুত ও সহজ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং জাইকার (JICA) অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছার আন্তরিক প্রচেষ্টা এবং চট্টগ্রামের সিভিল সার্জনের সহযোগিতায় চালক নিয়োগ, জ্বালানি বরাদ্দসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে সেবার আওতায় আনা সম্ভব হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা বলেন, “কর্ণফুলীর জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমরা জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণের চেষ্টা থাকবে।”
তিনি আরও জানান, বর্তমানে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয় থেকে বহির্বিভাগীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এ কারণে প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্স সেবাটি হাসপাতালের বহির্বিভাগ চলাকালীন সময় অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকার নির্ধারিত ইউজার ফি প্রদান সাপেক্ষে জরুরি রোগীরা এ সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রেও অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দ্রুত বর্ধনশীল কর্ণফুলী উপজেলায় সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়া সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, হৃদরোগ, স্ট্রোক কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত তথ্য ও জরুরি প্রয়োজনের ক্ষেত্রে চালক আবসারের সঙ্গে ০১৮৭৫-৫৬০৮৭৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ অ্যাম্বুলেন্স সেবা কর্ণফুলীর স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে জরুরি চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে এবং উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
শুনানি শেষে চৌকিদারের হুমকির মুখে অভিযোগকারী, প্রতিকার চেয়ে ইউএনওকে চিঠি সিলেটে ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন চা বাগানের জনপদে কারাম উৎসব: নাচে-গানে শেকড়, সংস্কৃতি ও সম্প্রীতির সুর সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা: রাষ্ট্রপতি সংস্কারের অভাবে নাজুক কর্ণফুলীর আব্দুল জলিল স্কুল মাঠ, চার দাবিতে খেলোয়াড়-ক্রীড়া সংগঠকরা সিলেটে স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন গ্যাস ও কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর সিইউএফএলে সার উৎপাদন শুরু সিলেট সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান শুনানি শেষে চৌকিদারের হুমকির মুখে অভিযোগকারী, প্রতিকার চেয়ে ইউএনওকে চিঠি সিলেটে ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন চা বাগানের জনপদে কারাম উৎসব: নাচে-গানে শেকড়, সংস্কৃতি ও সম্প্রীতির সুর সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা: রাষ্ট্রপতি সংস্কারের অভাবে নাজুক কর্ণফুলীর আব্দুল জলিল স্কুল মাঠ, চার দাবিতে খেলোয়াড়-ক্রীড়া সংগঠকরা সিলেটে স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন গ্যাস ও কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর সিইউএফএলে সার উৎপাদন শুরু সিলেট সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান