ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ট্রেইনার্স ফেস্টে প্রথম ‘হল অব ফেম’ অ্যাওয়ার্ড পেলেন সেলস লিডারশিপ ট্রেইনার ইউসুফ ইফতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • পঠিত: ১৩৮ বার
Overlay/Verification

দেশের করপোরেট ও পেশাদার প্রশিক্ষণ খাতের ইতিহাসে এক বর্ণাঢ্য এবং মাইলফলক অধ্যায় রচিত হলো ‘ট্রেইনার্স ফেস্ট ২০২৬’-এর মাধ্যমে। বৃহস্পতিবার(১১ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে বসেছিল দেশের শীর্ষস্থানীয় ট্রেইনার, স্পিকার এবং ফ্যাসিলিটেটরদের এক জমকালো মহাসম্মেলন। ‘কাজী কনসালট্যান্টস’-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে দেশের দুই শতাধিক প্রথিতযশা পেশাদার ব্যক্তিত্ব অংশ নেন।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম)-এর প্রেসিডেন্ট জনাব এরশাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেইনার্স ফেস্টের সম্মানিত চিফ প্যাট্রন এবং দেশের কিংবদন্তি ট্রেইনার জনাব কাজী এম আহমেদ।

প্রশিক্ষণ জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অর্থায়ন কর্পোরেশন (আইএফসি) থেকে টিওটি (ToT) সম্পন্ন করা ১৩ টি ব্যাচের প্রায় ১৭০ জন দক্ষ ট্রেইনারের মধ্য থেকে অত্যন্ত কঠোর মূল্যায়নের ভিত্তিতে ১১ জন ট্রেইনারকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

জাঁকজমকপূর্ণ আয়োজনে সর্বোচ্চ সম্মাননা

এবারের উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সেরা সম্মাননা—‘হল অব ফেম অ্যাওয়ার্ড’ (Hall of Fame Award)-এ ভূষিত হয়েছেন দেশের প্রখ্যাত সেলস লিডারশিপ ট্রেইনার এবং কর্পোরেট ট্রেইনিং এবং কন্সাল্টিং ফার্ম ‘ফিউচার আইকন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ইউসুফ ইফতি।

ব্যস্ততার কারণে অনুষ্ঠানে জনাব ইউসুফ ইফতি সশরীরে উপস্থিত থাকতে না পারায়, তার পক্ষে ‘ফিউচার আইকন’ টিমের দুই গুরুত্বপূর্ণ সদস্য রওনক জাহান নিসা এবং সাজ্জাদ বাদশা অতিথিদের হাত থেকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

এই গৌরবময় স্বীকৃতি অর্জনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনাব ইউসুফ ইফতি ট্রেইনার্স ফেস্টের আয়োজক, কাজী কনসালট্যান্টস এবং মুল আয়োজক জনাব কাজী এম আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনাব ইউসুফ ইফতি বলেন:

"এই সম্মাননা আমার পেশাদার জীবনের অন্যতম সেরা একটি স্বীকৃতি। এ ধরনের আয়োজন আমাদের কাজের ক্ষেত্রকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে কর্পোরেট ও স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আরও বড় অবদান রাখতে আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করবে। আমি আমার সকল শুভানুধ্যায়ী, টিম মেম্বার এবং ফিউচার আইকনের পার্টনারদের এই অর্জনের অংশীদার মনে করি এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"

গুলশান ক্লাবের এই আয়োজনে দেশের বিভিন্ন ফোরাম ও শীর্ষস্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেন। দেশের প্রশিক্ষণ জগতের অগ্রদূত কাজী এম আহমেদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে এম হাসান রিপন, আরিফুজ্জামান, ডন সামদানী, সুভাশিষ ভৌমিকসহ দেশের শীর্ষসারির মোটিভেশনাল স্পিকার, করপোরেট ট্রেইনার এবং একাডেমিয়া ব্যক্তিত্বরা। এই আয়োজন উপলক্ষে আইএফসি টিওটি ট্রেইনারদের নতুন প্লাটফর্ম "ট্রেইনার্স এন্ড ফ্যাসিলিটেটরস এলায়েন্স" উদ্ভোদন করা হয়। অনুষ্ঠান শেষে গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।

আয়োজক সংস্থা কাজী কনসালট্যান্টস জানায়, বাংলাদেশের ট্রেইনার ও স্পিকারদের বৈশ্বিক মানে উন্নীত করতে এবং তাদের অবদানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই ফেস্টের আয়োজন করা হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
আনোয়ারা টানেল চত্বরে বাস দুর্ঘটনা: ২ নারীর প্রাণহানি, আহত ৩০ জাতীয় পর্যায়ে সম্মাননা পেলেন কক্সবাজারের উদ্যোক্তা আবুল বশর আবু সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস আনোয়ারা টানেল চত্বরে বাস দুর্ঘটনা: ২ নারীর প্রাণহানি, আহত ৩০ জাতীয় পর্যায়ে সম্মাননা পেলেন কক্সবাজারের উদ্যোক্তা আবুল বশর আবু সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস