ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী এক মহিলার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
  • পঠিত: ৫৫৫ বার
Overlay/Verification

মোহাম্মদ হোছাইন সাতকানিয়া


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা অংশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাকপ্রতিবন্ধী বৃদ্ধা নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা।তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
নিহত নুরুন্নাহার বেগমের ছোট বোন শাহিন আক্তার বলেন, আমার বোন বাকপ্রতিবন্ধী ছিলেন।এ ছাড়াও বয়সের কারণে তিনি কানে কম শুনতেন।সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হলে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন,বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামে থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি আমি অবগত রয়েছি।তবে,লাশের সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন রেলওয়ে পুলিশ (জিআরপি)। 




নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত •