সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ মে বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেয়ার পাশাপাশি অবৈধ ও অনিবন্ধিত মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
মতবিনিময় সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিআরটিএ সিলেটের প্রতিনিধি এবং নগরীর বিভিন্ন মোটরযান শোরুমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, নিরাপদ সড়ক ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ, বিআরটিএ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
Utfal Barua