ঢাকা | বঙ্গাব্দ

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চিন্ময় বড়ুয়া রিন্টু'র পৃষ্ঠপোষকতায় টি শার্ট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
  • পঠিত: ১৭ বার
Overlay/Verification

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলা‌দেশ বৌদ্ধ যুব প‌রিষদ এর জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর জাতীয় ও বিভিন্ন অঞ্চল কমিটিতে বুদ্ধ পূর্ণিমা ২৫৭০ বুদ্ধাব্দ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সফল ও পালনের লক্ষ্যে টি শার্ট প্রদান করা হয়।

বুদ্ধ পূর্ণিমা উদযাপনের কার্যক্রমের মধ্য আরো ছিল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার উদ্যোগে শুক্রবার (১মে) সকাল ৯.৩০ মি. ধর্মরা‌জিক বৌদ্ধ মহাবিহার বাসা‌বোতে ১০০০ বোতল খাবার পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-বিবিজেপি জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এই সময় উপস্থিত ছিলেন- বিবিজেপি ঢাকার উপদেষ্টা রায় মোহন বড়ুয়া, প্রফেসর ডা: কনক বড়ুয়া, সভাপতি সৌমেন চৌধুরী, সহ সভাপতি রবি বড়ুয়া, এ্যনি চৌধুরী, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, সহ. সা. স সমীরন কুমার বড়ুয়া, তিলক বড়ুয়া জুলফি, অর্থ সম্পাদক তাপস সিংহ, দপ্তর সম্পাদক লিটন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক সুবিকাশ বড়ুয়া।

একই সময়ে বিবিজেপি ট্রাস্টি ও নির্বাহী সদস্য রুপায়ন কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে আন্তর্জা‌তিক বৌদ্ধ বিহার বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ৬০০ বোতল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- বৌদ্ধবার্তা সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়া। এসময় বিহারের শুভার্থী ও সমাজ হিতৈষী রঞ্জন বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই দিন নর্দা প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার ৫০০ বোতলজাত খাবার পা‌নি বিতরণ উদ্বোধন করেন-ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। এসময় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়াসহ বিহার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স