ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প, সেনা প্রত্যাহারের হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • পঠিত: ৪০৭ বার
Overlay/Verification

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত দুই দেশের রাজনীতি। শুধু তাই নয়, জার্মানির বিভিন্ন ঘাঁটিতে দায়িত্বরত মার্কিন সেনাদের প্রত্যাহার করে অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ সম্প্রতি বলেন, ইরানে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল এবং অপরিকল্পিত কৌশলের জন্য এই যুদ্ধের ইতি টানা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অহেতুক যুদ্ধের দায় এড়াতে পারেন না।
তবে জার্মান চ্যান্সেলরের এমন সব মন্তব্যের তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা মন্তব্যে উত্তাপ বেড়েছে দু’দেশের রাজনৈতিক মহলে।

পাল্টা মন্তব্যে ট্রাম্প মের্জের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, জার্মান চ্যান্সেলরের উচিত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আরও বেশি উদ্যোগী হওয়া, কারণ এই যুদ্ধে মের্জ ‘সম্পূর্ণ অকার্যকর’ ভূমিকা রেখেছেন।

এছাড়াও ট্রাম্প তিরস্কার করে বলেন, চ্যান্সেলরকে তার ‘ভাঙাচোরা দেশ’ জার্মানিকে মেরামত করতে হবে। বিশেষ করে অভিবাসন ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। 


মের্জ অভিযোগের সুরে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাস্তবতা পরিপন্থি কাজ করেছেন। তেহরানের শাসনব্যবস্থাকে পারমাণবিক অস্ত্র পাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে চ্যান্সেলর বারবার উল্লেখ করেন, ইরান যেন এই অস্ত্রের মালিকানা না পায়।

জার্মান চ্যান্সেলর আরও বলেন, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার কোনো কৌশল যুক্তরাষ্ট্রের নেই।

এদিকে, জার্মানি থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহারের মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ রাজনৈতিক নেতারা। তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চ্যান্সেলর মের্জসহ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে জার্মানি সব সময়ই অগ্রণী ভূমিকা রাখবে।




নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
আনোয়ারা টানেল চত্বরে বাস দুর্ঘটনা: ২ নারীর প্রাণহানি, আহত ৩০ জাতীয় পর্যায়ে সম্মাননা পেলেন কক্সবাজারের উদ্যোক্তা আবুল বশর আবু সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস আনোয়ারা টানেল চত্বরে বাস দুর্ঘটনা: ২ নারীর প্রাণহানি, আহত ৩০ জাতীয় পর্যায়ে সম্মাননা পেলেন কক্সবাজারের উদ্যোক্তা আবুল বশর আবু সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস