ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলবেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • পঠিত: ২৭৮ বার
Overlay/Verification

মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়েরমো ওচোয়া জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপের পর তিনি জাতীয় দল থেকে অবসর নেবেন। এমনকি এই টুর্নামেন্টই তার পুরো খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ৪১ বছরে পা দেবেন ওচোয়া। এর আগে তিনি টানা পাঁচটি বিশ্বকাপে খেলেছেন এবং ষষ্ঠবারের মতো দলে ডাক পাওয়ার সম্ভাবনাও জোরালো। যদিও চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে সাইপ্রাসের ক্লাব এইএল লিমাসলে খেলছেন এই অভিজ্ঞ গোলকিপার।

এক সাক্ষাৎকারে ওচোয়া জানান, জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। পূর্ণ অবসর নিয়েও ভাবছেন তিনি। তার ভাষায়, দীর্ঘদিন ধরে ফুটবল উপভোগ করেছেন, তাই বিদায়ের মুহূর্তটি খুব কঠিন হবে না। শরীর ও মন যখন জানিয়ে দেয় যে সবটুকু দেয়া হয়ে গেছে, তখন শান্তভাবেই সরে দাঁড়ানোই স্বাভাবিক—এমনটাই মনে করেন তিনি।


মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে আংশিক দল ঘোষণা করেছেন, যেখানে স্থানীয় লিগা এমএক্স থেকে দুই গোলরক্ষক আছেন। বিদেশভিত্তিক একজন গোলরক্ষকের জন্য জায়গা রাখা হয়েছে, যেখানে ওচোয়ার নামই সবচেয়ে সম্ভাব্য।

ইতিহাসের পাতায় ইতোমধ্যে নিজের নাম লিখিয়েছেন ওচোয়া। তিনি অ্যান্তোনিও কারবাজাল, রাফায়েল মার্কেজ ও আন্দ্রেস গুয়ার্দাদোর সঙ্গে পাঁচটি বিশ্বকাপ খেলা চার মেক্সিকান ফুটবলারের একজন। এবার খেলতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো ছয়টি বিশ্বকাপে খেলার বিরল কৃতিত্বও ছুঁতে পারেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স