ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কর্ণফুলীতে শুরু ‘শহীদ জিয়া গোল্ড কাপ’, উদ্বোধনী ম্যাচেই সুবেদার বাড়ীর জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
  • পঠিত: ৫০৮ বার
Overlay/Verification
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে শক্তিশালী প্রতিপক্ষ দ্রুবতারা ফুটবল একাদশকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে সুবেদার বাড়ী ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে সুবেদার বাড়ী দলটি। পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং এবং সমন্বিত আক্রমণের মাধ্যমে তারা প্রতিপক্ষকে চাপে রাখে। অন্যদিকে দ্রুবতারা একাদশ মাঝেমধ্যে পাল্টা আক্রমণ চালালেও সুবেদার বাড়ীর রক্ষণভাগ ও আক্রমণের ধারার কাছে তারা টিকতে পারেনি। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। স্থানীয় তরুণদের অংশগ্রহণে এই আয়োজনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উদ্বোধনী ম্যাচে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জহুর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম এন আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম হানিফ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জিএম জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম ইকবাল হোসেন, ওমর ফারুক সুমন, সালাউদ্দিন মুন্সী, শামসুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সালেহ জহুর বলেন, “তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন ভবিষ্যতে ভালো খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে। আয়োজক কমিটির সভাপতি এম এন আখতার মাহমুদ জানান, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করা। তিনি বলেন, “আমরা সুশৃঙ্খলভাবে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করতে বদ্ধপরিকর। দর্শকদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।” উদ্বোধনী ম্যাচের পর থেকেই টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, এই আয়োজন শুধু বিনোদনই নয়, বরং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার