ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিসিক আয়োজিত সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
  • পঠিত: ৪১২ বার
Overlay/Verification
সিসিক আয়োজিত সিলেট মহান উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট:::: সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার দায়িত্ব দিয়েছেন। আমি নিজেও পরিচ্ছন্ন নগর গড়ার স্বপ্ন দেখি। তবে সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। রোববার (১২ এপ্রিল) বিকেলে নগরভবনে সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দুটি কাজ করলে পরিচ্ছন্ন নগর গড়া অনেক সহজ হবে। প্রথমত, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং দ্বিতীয়ত, সিটি কর্পোরেশনের সব ধরনের কর যথাসময়ে পরিশোধ করা। তিনি বলেন, যথাস্থানে ময়লা না ফেললে শুধু শ্রমিক দিয়ে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; একইভাবে কর পরিশোধ না করলে উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। সিসিক প্রশাসক আরও বলেন, দেশ-বিদেশে সিলেট একটি সুপরিচিত অঞ্চল। প্রবাসীরা উন্নত ও পরিচ্ছন্ন নগরে বসবাসে অভ্যস্ত। তারাও সিলেটকে একটি উন্নত নগর হিসেবে দেখতে চান। আমরা হয়তো লন্ডনের মতো নগর গড়তে পারব না, তবে সবাই একসঙ্গে কাজ করলে নিজেদের সক্ষমতার মধ্যেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব। সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতা, পরিবেশকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ পরিচ্ছন্ন নগর গড়তে বিভিন্ন পরামর্শ দেন। তারা হকারদের রাস্তা ও ফুটপাতে বসতে না দেওয়া, ড্রেন পরিষ্কারের পর ময়লা দ্রুত অপসারণ, রাস্তা কাটার আগে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি, প্রতিটি দোকানের সামনে ডাস্টবিন স্থাপন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করতে পুরস্কার ঘোষণা এবং যত্রতত্র ময়লা ফেললে জরিমানার ব্যবস্থা করার প্রস্তাব দেন। সভায় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব মো. আশিক নূর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন নূর, সাংবাদিক আফতাব চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, দোকান মালিক সমিতির নিয়াজ মো. আজিজুল করিম এবং প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডা. আহমদ নাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত •