সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 23, 2026 ইং
-
পঠিত: ১৩৮ বার
সিলেট জেলা পুলিশকে ঈদ আনন্দে শামিল করতে পুলিশ সুপার মহোদয়ের বাসভবনে রবিবার ২২ মার্চ আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়) হুমায়ুন কবির, সিলেট-০৬ এর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন। এসময় জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসার-ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার মহোদয় প্রত্যাশা করেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স