সিলেটে খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত
প্রকাশিত: 07:17 সকাল, 18 মার্চ 2026
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত।
শনিবার (২৩ জানুয়ারি ) সকালে নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।