‘আপনারা বালা আছইন নি’ বলে সিলেটের আঞ্চলিক ভাষায় বক্তব্য শুরু করে তারেক রহমান
প্রকাশিত: 07:17 সকাল, 18 মার্চ 2026
সিলেটের আঞ্চলিক ভাষায় ‘আপনারা বালা আছইন নি’ বলে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, যারা একবছর আগে দেশ ছেড়ে পালিয়েছে তারা মানুষের টুঁটি চেপে ধরেছিলো। বাকস্বাধীনতা হরণ করেছে। বিএনপি নেতাকর্মীদের গুম, খুন করেছে। জেলে বন্দি করে রেখেছিলো। কিন্তু তার পরও মানুষ মাথা নত করেনি। মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। অসংখ্য মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ১৯৭১ সালে মানুষ যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিলো, ২০২৫ সালে মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা রক্ষা করেছে।
তিনি বলেন, আমরা এসব অবস্থার পরিবর্তন করতে চাই। আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খনন শুরু করেছিলেন। আমরা বিজয়ী হলে আবার খাল খনন শুরু করবো।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলিয়া মাাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন,নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ২০২৪ সালে প্রমাণ হয়েছে, দেশের মানুষ রাস্তায় নামলে কোন ষড়যন্ত্রই সফল হবে না।