মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

প্রকাশিত: 05:34 সকাল, 21 নভে 2026
সীমান্ত বড়ুয়া জয়, সিলেট :::
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো.তাহের আহমদ ও তারেক আহমদের পিতা মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ২১ নভেম্বর  সিলেট নগরীর বাগবাড়ীস্থ ছোট্ট মনি নিবাসে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি আওলাদ হোসেন।

আল্লাহ তাআলা মরহুম নাজিম উদ্দীনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।