একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময়
প্রকাশিত: 09:33 সকাল, 19 নভে 2026
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট::::
শিক্ষার্থীদের স্বপ্নপূরণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে শুরু হলো দক্ষিনভাগ শাজিদ আলী ইর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা।
পরিক্ষা চলাকালীন পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন ও পরীক্ষা পরবর্তী সময়ে স্কুলের সার্বিক বিষয় নিয়ে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য লন্ডন প্রবাসী জনাব ইকবাল আহমদ, প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, এডহক কমিটির সভাপতি মোঃ ফয়ছল আহমদ, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজ কোর্টের এপিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, আব্দুল খালিক পাখী, সহ কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ।
সভায় শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা পর্যালোচনা হয় এবং চলমান বার্ষিক ও আগত এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পড়ালেখায় মনোযোগী করার বিষয়ে অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয় ।
শিক্ষার্থীদের মনোযোগ, আত্মবিশ্বাস ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।