শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
প্রায় নয় বছরের পথচলা শেষে শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সোমবার (৯ নভেম্বর) ধারাবাহিকটির শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে পর্দায় ইতি ঘটতে যাচ্ছে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সিরিয়ালের দীর্ঘ যাত্রার।
I live in Bachelor Point.’
সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে!’
এরপর তিনি লেখেন, ‘Bachelor Point is not a series only , it’s a big part of my life,
অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘Last Day ❤️’
২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের যাত্রা শুরু করেন নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই দেশ-বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘ব্যাচেলর পয়েন্ট’।
এমনকি প্রবাসীরাও সিরিয়ালটির প্রতি আকৃষ্ট হন। অনেকের মতে, এই প্রজন্মের বড় একটি অংশের আবেগ জড়িয়ে আছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে।
দীর্ঘ প্রায় নয় বছরের পথচলায় সিরিয়ালটি পেরিয়েছে চারটি সিজন। এবার চ্যাপ্টার ১৭-তে গিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালের পঞ্চম সিজন।
সিরিয়ালটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে এর বিচিত্র সব চরিত্র। কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিন, শুভ, জাকির, শিমুল, বাচ্চু, অন্তরা, রোকেয়া ও লামিয়াসহ প্রতিটি চরিত্রই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চরিত্রগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য, সংলাপ, হাস্যরস ও অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এসব চরিত্রের নানা ঘটনা ও সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় এসেছে।