সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: 08:31 সকাল, 01 নভে 2026
বিশেষ প্রতিনিধি, সিলেট

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্রিডম ট্যালেন্ট হান্ট-২০২৬ দ্বিতীয় মেধাবৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১শে অক্টোবর) ৭ টি কেন্দ্রে সিলেট সদর, সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গার্লস স্কুল ও কলেজে ৩০৩ জন শিক্ষার্থী, সদরের এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে ১৪৩ জন, শাহ খুররম ডিগ্রি কলেজে ২২০ জন, গোয়াইনঘাটের পিয়াইনগুল হাজি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১৫৮ জন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে ২৬২ জন, আমীর মিয়া স্কুল ও কলেজে ৭৯০ এবং কোম্পানীগঞ্জ কেন্দ্রে ( থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, থানা সদর প্রাথমিক বিদ্যালয় ও আল-ইহসান প্রি-ক্যাডেট একাডেমি)-তে মোট ১০২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ফ্রিডম ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রইছ উদ্দিন বলেন, মেধাবী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে ফ্রিডম জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সহযোগী সংগঠন ফ্রিডম ট্যালেন্ট হান্টের ২য় মেধাবৃত্তি পরীক্ষা আজ সম্পন্ন হলো। ফ্রিডম ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বলেন, ৭টি কেন্দ্রে প্রাথমিকের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সর্বমোট ২৯০০ জন ছাত্র-ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন কেন্দ্র পরিদর্শনে শিক্ষার্থীর আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, কোম্পানীগঞ্জ কেন্দ্রে ফ্রিডম জেনারেল হাসপাতাল কতৃক ফ্রি মেডিকেল ক্যাম্প দেখতে পেলাম। যা ছিলো এক ব্যতিক্রমী উদ্যোগ। এসময় কেন্দ্র পরিদর্শন করেন কোম্পানীগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহ সভাপতি আনোয়ার হোসেন সুমন, আব্দুল হামিদ, ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম। কোম্পানীগঞ্জে কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান মিজান, কেন্দ্র পরিদর্শক ছিলেন আলমগীর বাদশা, শফিকুল ইসলাম, হল সুপারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ সদরুদ্দীন, রিপন আহমেদ, আব্দুর রহিম, সাচ্চা মিয়া। কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন ৩৮ জন। মোট হল রুম ছিল ১৯টি। ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৬ টি শ্রেণিতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০১৫ জন।