চরলক্ষ্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, অংশ নেন এমপি সরওয়ার জামাল নিজাম

প্রকাশিত: 08:25 সকাল, 28 অক্টো 2026

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় আলোচনা সভা, র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ইব্রাহিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জি এম জসিম উদ্দিন হায়দার।

আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতারা। তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সালেহ জহুর, গিয়াস উদ্দিন ফয়সাল ফারুকী, আবদুল গফুর মেম্বার, শেখ আহমদ, নুর মোহাম্মদ, আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর জিসান, দেলোয়ার হোসেন চৌধুরী, বাহার, শাহাদাত হোসাইন, মনির, হাসান, সিরাজ ও ইকবাল হোসেন।


এ ছাড়া আজমগীর ফাহিম, নুরুল ইসলাম আসিফ, জুলধা ইউনিয়ন যুবদলের মো. ইসমাইল ও জয়নাল আবেদীনসহ যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে বোর্ডবাজার এলাকায় একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।