রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ
প্রকাশিত: 11:49 দুপুর, 18 অক্টো 2026
শারদীয় উৎসবে বাঁধুক প্রীতি, জয় হোক মানবতার, অক্ষয় হোক সম্প্রীতি' এই স্লোগানটি সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক, বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী বিএনপি নেতা মো. ইসহাকের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) মহাসপ্তমীতে বেতাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সংশ্লিষ্ট আয়োজকদের হাতে শারদীয় উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন। এ সময় তাঁরা সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং প্রবাসী বিএনপির নেতা মো. ইসহাকের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের পরিবেশ বজায় রেখে সব ধর্মের মানুষের উৎসব উদযাপনে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান কালো, সাবেক সাধারণ সম্পাদক কাজী নাজিম, সাবেক সহ সভাপতি মীর জুমলা বাহার, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ খালেদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ সাবেরুল ইসলাম, যুগ্ম আহবায়ক, মোহাম্মদ আলী আকবর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, যুবদল নেতা মো. ইলিয়াস, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), বর্তমান সিনিয়র সহ-সভাপতি জোবায়দুল হক মুন্না শিকদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিশন চৌধুরীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।