কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম

প্রকাশিত: 08:12 সকাল, 18 অক্টো 2026

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অসহায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম।


উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উৎসবের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়। দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর এ উদ্যোগকে উপস্থিত ব্যক্তিরা মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন হিসেবে দেখছেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী ওসমান, জেলা বিএনপির সদস্য ইসমাইল ও সালেহ জহুর এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ফারুকী।


এ ছাড়া উপস্থিত ছিলেন এইচ এম হারুনুর রশিদ (লাল গোলাপ), জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দীন সবুজ, শিকলবাহা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান দোভাষী ও সাবেক সদস্যসচিব আবু তাহের, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রানা ধর এবং সাধারণ সম্পাদক রাজীব শীল।


অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। তাঁদের উপস্থিতিতে উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।


সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অসচ্ছল পরিবারের সদস্যদের উৎসবের প্রস্তুতিতে সহায়তা করা এবং আনন্দের উপলক্ষকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া সামাজিক দায়িত্ববোধেরই প্রকাশ।


কর্ণফুলীতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উপহারসামগ্রী বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের গুরুত্বও সামনে এসেছে। উৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।