সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা

প্রকাশিত: 12:18 রাত, 06 অক্টো 2026
উৎফল বড়ুয়া:::: বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সেই তালিকায় প্রধানমন্ত্রীর পছন্দের সাতজনের মধ্যে স্থান পান বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে বামং খিয়াং মিংলেনের অবদানের কথা।