সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল
প্রকাশিত: 02:57 রাত, 30 সেপ্ট 2026
সিলেটের কোম্পানীগঞ্জে সাংবাদিক ও সমাজকর্মী মাহমুদুল হাসান নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিমুলতলা নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
Friends Blood Donation Sylhet (FBDS)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মো. হোসাইন আহমদের কুরআন তিলাওয়াত পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন Friends Blood Donation Sylhet-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।
এ সময় বক্তব্য রাখেন শিমুলতলা নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় কুমার, শিমুলতলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন সেফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুহিবুর রহমান শোয়াইব এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালিম আহমদ খান ও স্বেচ্ছাসেবী জেসমিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি পুতুল মিয়া, কুতুব উদ্দিন, জসিম উদ্দিন, কনটেন্ট ক্রিয়েটর বাচ্চু মিয়া, Friends Blood Donation Sylhet-এর সিনিয়র সদস্য মহিম, উপমা ছাত্র কল্যাণ সংঘের যুগ্ম সদস্য সচিব আলমগীর, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম ইকবাল আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।