সিলেটের গোলাপগঞ্জ দক্ষিণভাগ শাজিদ আলী, ইর্শাদ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন

প্রকাশিত: 11:37 রাত, 26 সেপ্ট 2026
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট:::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ শাজিদ আলী, ইর্শাদ আলী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ ফয়ছল আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি কপিল উদ্দিন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল সহ শিক্ষক মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শ্রেণীকক্ষ ও হলরুমগুলো দেখেন এবং শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তারা বিদ‍্যালয়ের উন্নয়ন কল্পে গোপালগঞ্জ-বিয়ানিবাজারের এমপি এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন এবং শিক্ষার গুণগত মান ধরে রাখে বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা সহ কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। আকস্মিক এই পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।