UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ,সম্পাদক সামিহা তাহসিন

প্রকাশিত: 06:20 সকাল, 21 সেপ্ট 2026
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট ::: সিলেটে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় সামাজিক সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির (UYBDS) কেন্দ্রীয় কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের জরুরি সাধারণ সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ এক বছর। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. ছালিম আহমদ খান, সহ-সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সামিহা আক্তার তাহসিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, অর্থ সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) তায়্যিব হাসান রুতবা, দপ্তর সম্পাদক মো. হাম্মাদ বীন আনিছ সরকার, প্রচার সম্পাদক নাজমুন নাহার ফাহমিদা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক লুকমান আহমদ চৌধুরী এবং স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আরিফ আহমদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া উপকমিটির প্রজেক্ট ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক আলপিনা আক্তার, যুব ও মহিলা বিষয়ক উপ-সম্পাদক সুমাইয়া বাহার শিমু, ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক শাহারা আক্তার সানজিদা, সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক রেজা ই রাব্বি এবং দপ্তর বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বে তারিকুল ইসলাম জাওহার রয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন—আজিজ রানা হারুন, ফাহিম আরিফ, আবু তাহের, সুলতানা বেগম, সাইয়ান আহমদ চৌধুরী, রাবেয়া বেগম, মারুফ আহমদ, হাবিবা ও হাবিবুল বাশার। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির নেতৃত্বে যুব উন্নয়ন মূলক কার্যক্রম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, রক্তদান, শিক্ষা সহায়তা, রক্তের গ্রুপ নির্ণয়, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ও কার্যকরী কমিটির সম্মিলিত প্রচেষ্টায় ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।