বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ

প্রকাশিত: 05:36 বিকাল, 01 সেপ্ট 2026
বিশ্বনাথ প্রতিনিধি::::উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো 'সোনাপুর চ‍্যারিটি গ্রুপ'। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর ) বিকালে বিদ‍্যালয়ের কনফারেন্স হলরুমে বিদ‍্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৭জন মেধাবী শিক্ষার্থীকে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে 'সোনাপুর চ‍্যারিটি গ্রুপ'র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, ডাইরি ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার এর সভাপতিত্বে সহ প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, চ‍্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম, লাহিন নাহিয়ান, সংবর্ধিত শিক্ষার্থী আলিমা রহমান ছাদিয়া ও অ‍্যয়নরত শিক্ষার্থী ছামিয়া আফরোজ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী, গীতাপাঠ করেন দিগন্ত চক্রবর্তী। এসময় বক্তারা সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে চ্যারিটি গ্রুপের পরিচালক সোনাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে এসময় বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট মুরুব্বি সামছু মিয়া, সহকারী শিক্ষক বিশ্বজিত রায়, মো. রাকিবুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, অলিউর রহমান, মনুষা রাণী দাস, জাকির হোসেন, সুইটি রাণী চন্দ, হাবিবুল্লাহ, চ‍্যারিটি গ্রুপের সদস্য মাহবুব হাসান, এখলাছ আহমদ, সাংবাদিক শায়েস্তা মিয়া, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।