সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: 12:31 রাত, 30 আগ 2026
সিলেট বিভাগীয় প্রেসক্লাব আয়োজিত ডিজিটাল জার্নালিজম এর উপর কর্মশালা শুক্রবার ২৮ আগস্ট সিলেট শহরের পুর্ব জিন্দাবারস্থ হোটেল নিউ গ্রান্ড ভিউ পার্টি সেন্টারে আনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ আন্তর্জাতিক মানের মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট এর দক্ষ প্রশিক্ষক'দের মাধ্যমে সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার সংবাদিকগণ প্রশিক্ষণ গ্রহন করেন।
প্রশিক্ষণ শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট এর চেয়ারম্যান ফরিদ আহমদ নয়ন,মুখ্য প্রশিক্ষক- যুবরাজ ফয়সল,আব্দুল্লাহ আল মাহমুদ,ইসমাঈল আহসান,ইব্রাহিম হাসান হাসনাইন,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক-মোঃ সুয়েজ হোসেনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জোসেফ আলী চৌধুরী যুগ্ম মহাসচিব (আসক)বিভাগীয় প্রেসক্লাবের উপদেষ্ঠা সাংবাদিক আমিনুল ইসলাম ডেনি
নিউজ বাংলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আমীর হোসেন সোহাগ,নিউজ বাংলার বিনোদন রিপোর্টার নোমান উদ্দিন রিপন,নিউজ বাংলার ফটোজার্নালিস্ট রহিমা রিমা,ফারজানা আক্তার সহ সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।