সিলেটে ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
প্রকাশিত: 05:29 সকাল, 25 আগ 2026
সিলেটে ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ আগস্ট সিলেট নগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ জুবায়ের আহমেদ কে সংবর্ধনা প্রদান করেন ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন সংগঠন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান মাসুম ও সাদ্দাম হোসেন জুনেদ এর সঞ্চালনায় ও কবি,লেখক সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও সংগঠক মোঃ আমীর হোসেন সোহাগ,দ্রুব গৌতম,মাহমুদা সিদ্দিকা রুহি,সাদ্দাম হোসেন জুনেদ,শাহান শাহ, রুবেল আহমেদ,শাহিনা আক্তার,এমদাদ হোসেন প্রমুখ।সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিলেটের পরিচিত কণ্ঠশিল্পী দিব্যানি দাশ মিতালী,বাংলাদেশ বেতারের শিল্পী জাহিদ হোসন,কামরুজ্জামান মাসুম,শিশু শিল্পী লামিয়া আক্তার মিমি ও হিল্লোল শর্মা।