আনোয়ারার গুয়াপঞ্চক গ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বৈরাগ ইউনিয়ন শাখার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এই জাকজমকপূর্ণ র্যালির আয়োজন করা হয়। বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই র্যালিতে স্থানীয় শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
র্যালিতে আনোয়ারা উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি কবির আহমদ, সহ-সভাপতি নুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দীন উপস্থিত ছিলেন। স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড থেকে মোঃ আলমগীর শাহ ও মোঃ ইমতিয়াজ। ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ইয়াকুবের নেতৃত্বে অংশ নেন ইছহাক, এরশাদ, মিন্টু, নবী আলম ও ফকরুল। অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ ওসমান, উপদেষ্টা কাজী আবদুল্লাহ, মোঃ শাহজাহান ও কাজী আলমগীরের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এছাড়া ওয়ার্ড গাউসিয়া কমিটির প্রতিনিধি নঈম ও আবু তাহেরসহ গুয়াপঞ্চক গ্রামের সামাজিক ও ধর্মীয় গণ্যমান্য ব্যক্তিরা র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।