সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশিত: 06:56 সকাল, 13 আগ 2026
সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
রক্তদানে সচেতনতা সৃষ্টি ও কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”। বুধবার (১২ আগস্ট) সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেন এর জন্মদিন উপলক্ষে সুবিদবাজার, বনকলাপাড়া,লালসবুজ ক্লাবের সামনে সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক : মুমিনুল ইসলাম সোহেল ,সাংগঠনিক সম্পাদক : শাহজাহান,সাংগঠনিক সম্পাদক : শাহজাহান আহমদ শাহান ,সহ- সাংগঠনিক সম্পাদক : আকরাম খান বাপ্পি ,সহ-প্রচার সম্পাদক : আকরাম খান রাব্বি, শিক্ষা বিষয়ক সম্পাদক : সিয়াম আহমেদ ,সদস্য : মাহদি হাসান , সুপার উইমেন্স প্রচার সম্পাদক : তানজিনা আক্তার ,সাংস্কৃতিক সম্পাদক: সোমাইয়া নেওয়া নূর সদস্য : ফরিদা,দায়িত্বশীল: কনিকা পাল ।
উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।।