জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: 05:05 বিকাল, 05 আগ 2026
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে রাজপথের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও সাহসিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই সময় সাংস্কৃতিক আন্দোলন গণআন্দোলনজকে তরান্বিত করেছিল। তাই তাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণআন্দোলন কখনো শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মানুষের বিবেককে জাগ্রত করতে সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। জুলাই আন্দোলনের সময় অসংখ্য সাংস্কৃতিক কর্মী গান, কবিতা, নাটক, আবৃত্তি, চিত্রকর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সৃজনশীল কনটেন্টের মাধ্যমে আন্দোলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারা স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার এবং জনগণের আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় তুলে ধরে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বুধবার ৫ আগস্ট বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা আমাদের ঐক্য, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানায়। সেই চেতনাকে ধারণ করেই আমাদের একটি সমৃদ্ধ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে জাতি তার শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সম্মান করতে জানে, সেই জাতির গণতান্ত্রিক চেতনা আরও সমৃদ্ধ হয়। নতুন প্রজন্মের দায়িত্ব হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে সংস্কৃতির মাধ্যমে সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্যনিষ্ঠ ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় চেতনা বিকাশে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সমাজে ইতিবাচক মূল্যবোধ, মানবিকতা এবং দেশপ্রেম জাগ্রত করতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহবায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী,মদন মোহন কলেজের অধ্যাপক লে. কর্ণেল মনিরুল ইসলাম,মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল,সিলেট মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম,মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, জালাল উদ্দিন শামীম,কয়েস আহমদ সাগর, সিলেট মহানগর তাতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, মহানগর বিএনপি নেতা সোহেল আহমদ, বিশ্বজিৎ ঘোষ, কবি জগলুল হক, সাইদ মাহমদ ওয়াদুদ, কবি সুয়েজ হোসেন, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি মুন্নি আক্তার, কবি নিশাত ফাতেমা, কবি কাওসার আরা বিথী, কবি শাহজাহান মিয়া, কবি রিপন মিয়া, কবি সুফি আকবর, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন মুন্না, শামীম আহমদ, সদস্য শহীদ নুর, জাকির আহমদ, জুয়েল আহমদ, সালাম আহমদ, উজ্জল আহমদ, ফয়ছল আহমদ, ঝুমুন আহমদ, রুহেল আহমদ, ফকির আহমদ, আলমগীর হোসেন, লুবাব আহমদ, অভিনেতা কামাল আহমদ দূর্জয় প্রমুখ।