সিলেট রেঞ্জ ডিআইজির সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: 06:23 বিকাল, 03 আগ 2026
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রবিবার ৩ আগস্ট সাক্ষাৎকালে সিলেট রেঞ্জের ডিআইজি নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।