সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর আয়োজনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 11:54 দুপুর, 21 জুল 2026

'সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উপদেষ্টা,ওমানে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্কুল সোহার এর অধ্যক্ষ কামাল আহমেদ আম্বিয়াকে সন্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সভাপতিত্বে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে রবিবার (২০ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়'।

এতে প্রধান ও সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনে উপদেষ্টা ওমান প্রবাসী বাংলাদেশ স্কুল সোহার অধ্যক্ষ কামাল আহমদ আম্বিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ,সহ-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি,সহ যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর,সহ ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম,সহ ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত হোসেন,সহ সাংস্কৃতিক সম্পাদক সায়েম আহমেদ, সুপার উইমেন্স সহ সভাপতি আকলিমা বেগম,সুপার উইমেন্স প্রচার সম্পাদক তানজিনা আক্তার,সহ অফিস সম্পাদক ফাহিমা ইসলাম সিমা,সহ সাংস্কৃতিক সম্পাদক তৈয়িবা আক্তার মিম,সদস্য - ফরিদা,সম্মানিত অতিথি মোঃ ছায়িম আহমদ তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট ব্লাড ডোনার সংগঠন বাংলাদেশ, জাহিদ হাসান,শান্তিগঞ্জ ব্লাড ফাউন্ডেশন সুনামগঞ্জ সিলেটের প্রতিষ্ঠাতা প্রমুখ।

সভায় সম্বর্ধিত অতিথি আম্বিয়া বলেন, এই মানবিক সংগঠনের মানবিক কার্যক্রম গুলো দেখে আমার খুবই ভালো লাগে। প্রবাসে থেকে উক্ত সংগঠনের মানবিক কার্যক্রম গুলোতে ভুমিকা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।