রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন, গরীব অসহায় পরিবারের মাঝে চাল, আলু ও শুকনো খাবার বিতরণ করলেন আলী সুমন

প্রকাশিত: 03:26 দুপুর, 08 জুল 2026

রাউজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর গরীব ও অসহায় পরিবারের মাঝে মাঝে চাল, আলু ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কর্মহীন দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার দুপুর থেকে পানিপথ অতিক্রম করে রাউজান পৌরসভার বিভিন্ন এলাকার কর্মহীন দিনমজুর, গরীব ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে চাল, আলু ও শুকনো খাবার পৌঁছে দেন সমাজসেবক মেহাম্মদ আলী সুমন ।তিনি বলেন, ‘আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হওয়ার জন্য। তাঁরই নির্দেশনায় এবং ধারাবাহিকতায় টানা বৃষ্টিতে পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মানবিক সহায়তা চলমান থাকবে।’ খাদ্যসামগ্রী বিতরণকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশেম, রিমন, ইমন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ।