বাংলাদেশিদের ফিফা বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস
প্রকাশিত: 04:12 দুপুর, 11 জুন 2026
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। বাংলাদেশের জনগণকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দেখার আমন্ত্রণ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (১১ জুন) এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ শুধু একটি টুর্নামেন্ট নয়—এ এক বৈশ্বিক উদ্যাপন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আপনাদের ম্যাচগুলো দেখার, উপভোগ করার এবং যুক্তরাষ্ট্রে এই বৈশ্বিক আয়োজনের উত্তেজনা অনুভব করার আমন্ত্রণ জানাচ্ছে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার রাতে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালেরর মাধ্যমে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।