নজরুল একাডেমি সিলেটের উপদেষ্ঠা কমিটি গঠন

প্রকাশিত: 08:30 সকাল, 11 জুন 2026

নজরুল একাডেমি সিলেটের উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০জুন ) সন্ধ্যা ৭টায় নগরের জিন্দাবাজারে নজরুল একাডেমিতে আহ্বায়ক কমিটির এক সভায় উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।নজরুল একাডেমির আহবায়ক বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাসিম হোসাইন, সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ূম জালালী পংকী, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক বদরুদ্দোজা বদর, কবি লেখক ও গবেষক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, শিক্ষাবিদ অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব,‎সমাজ সেবক মোহাম্মদ তৈবুর রহমান, সমাজসেবক শিবব্রত ভৌমিক চন্দন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিদ আহমদ চৌধুরী, সমাজসেবী হারুণ আল রশীদ দিপু ও কবি মো. বাহার উদ্দিন বাহার।আহ্বায়ক কমিটির বুধবারের এই সভায় উপস্থিত ছিলেন- দেওয়ান তৌফিক মজিদ লায়েক, আহমদ জুলকারনাইন, খলিলুর রহমান খোকন. সামসুল আলম শাহিদ, অধ্যক্ষ নিজাম উদিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম, আশরাফ হোসাইন আরমান, হানিক আহমদ চৌধুরী, ফয়ছল ইউসুফ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়ের, অধ্যাপক আবু মুছা তারেক প্রমুখ