হযরত গরীবুল্লাহ শাহ (রঃ)ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী পদ বহাল বিশিষ্ট সাংবাদিক আবু তাহের মুহাম্মদে
প্রকাশিত: 02:45 দুপুর, 10 জুন 2026
হযরত খাজা গরীবুল্লাহ শাহ(রহঃ) দরগাহ মসজিদ এতিমখানা ও মার্কেট ওয়াকফ এস্টেটের (ই সি নং ১৩৫৬৯) অফিসিয়াল মুতাওয়াল্লি ও ভূমিদাতা ওয়াকিফ মোহাম্মদ ইছমাইল এর পুত্র সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চের আদেশে পূর্ব পদে বাহাল হয়েছেন।
হাই কোর্টের রুল ও শো কজ বলবৎ থাকা অবস্থায় এ এস্টেটে মাননীয় মেয়রের নাম ব্যবহার করে একটি নতুন কমিটি করা হয় গত ১৩ এপ্রিল ২০২৬ (স্মারক নম্বর ১৬.০২.০০০০.০৩৪. ৩১.০০০.১৮.২০৩ তারিখ ১৩/০৪/২০২৬) মাননীয় হাইকোর্টে ওই মনগড়া কমিটির বিরুদ্ধে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আশিফ হাসানের দ্বৈত বেঞ্চে আমার রিট পিটিশনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
অফিসিয়াল মুতাওয়াল্লীর পক্ষে পর্যায়ক্রমে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন ও এডভোকেট মোহাম্মদ ওসমান।