হবিগঞ্জের চুনারঘাট পাঠাগারের আজীবন সদস্য তাজুল পুত্রের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: 06:30 সকাল, 01 জুন 2026

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের ফুলবাড়ির কৃতিসন্তান নিউইয়র্ক প্রবাসি মোহাম্মদ তাজুল ইসলামের পুত্র আহসান ইসলাম ও মায়মুনা রহমানের মধ্যে রবিবার ৩১ মে বাগদান সম্পন্ন হয়। সে উপলক্ষে পদক্ষেপ গণপাঠাগার চুনারুঘাটে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আসন্ন বিসিএস পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেমিনারে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরাও মধ্যাহ্ভোজে অংশগ্রহণ করেন।সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পদক্ষেপ গণপাঠাগার এর সভাপতি মোস্তফা মোরশেদ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম রুবেল,বিশিষ্ট আবৃত্তিশিল্পী সৈয়দ ফয়সল আহমদ,হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী, ফিরোজ আহমেদ,এসএম মিজান,মোহাম্মদ নুরুদ্দিন, আবুল কাশেম প্রমুখ।উল্লেখ্য, মোহাম্মদ তাজুল ইসলাম চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের আজীবন সদস্য।