সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটিতে প্রচার সম্পাদক হলেন মুহিত মিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক হিসেবে মুহিত মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন হুঁসিয়ার আলম। সহ-সভাপতি পদে রয়েছেন কাজী মেজবা ও মাহবুব আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রুহুল কিরণ চৌধুরীকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. মুমিনুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া।
নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
নতুন কমিটি গঠনের ঘোষণার পর জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ও উদ্দীপনার আবহ। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।