সিলেটের ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণে কাজ করি একসাথে

প্রকাশিত: 02:22 রাত, 26 এপ্র 2026

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট ::::সিলেটের ইতিহাস-ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত ক্বীন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি ও সুরমা নদী-এর তীর ঘিরে গড়ে ওঠা জনজীবন শুধু নান্দনিকই নয়, বরং ইতিহাসের ধারকও বটে। এই ঐতিহ্যবাহী স্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছে ক্লিন সিটি সামাজিক সংগঠনের একদল স্বপ্নবাজ তারুণ্যরা।

“আমার শহর পরিচ্ছন্ন শহর”—এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি আমরা পরিচালনা করেছি পরিচ্ছন্নতা অভিযান, যার মূল লক্ষ্য ছিল শুধু ময়লা পরিষ্কার করা নয়, বরং স্থানীয় দোকানদার ও জনসাধারণ মানুষকে সচেতন করে তোলা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় সবাইকে যেখানে-সেখানে ময়লা না ফেলার আহ্বান জানানো হয় এবং পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের দায়িত্ববোধও অত্যন্ত জরুরি। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং রাস্তা, নালা,খাল বা নদীর পাড়ে ময়লা না ফেলি, তাহলে খুব সহজেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব।

আমরা সকলের প্রতি আহ্বান জানাই—নিজের পরিবেশকে ভালোবাসুন, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, এবং ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংরক্ষণে একসাথে কাজ করুন।তাহলেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সৌন্দর্যমণ্ডিত সিলেট।