ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রাউজানে ৩০ হাজার পরিবারে প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের পুরোমাসের খাদ্য সামগ্রী বিতরণ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৭২২ বার
Overlay/Verification
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ৬ বার সরকার থেকে সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কার পাওয়া আলহাজ জসিম উদ্দিনের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানের ৩০ হাজার পরিবারে পুরো রমজান মাসের জন্য ১০ দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইউনুচ কোম্পানীর বাড়িতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনটির পরিচালক আলহাজ মোহাম্মদ রফিক। অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ, আবু তাহের, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সমাজসেবক খসরুল আমিন চৌধুরী, ফাউন্ডশনের পরিচালক ইয়াসিনুল হক, ফারুকে আজম, আইআইইউসির অধ্যাপক ড. মফিজুর রহমান, সমাজসেবক আশরাফ আলী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, মাওলানা মুফতি ইব্রাহিম প্রমুখ। জানাগেছে ওই এলাকার এক সময়ের ধনাঢ্য ব্যবসায়ী ইউনুচ কোম্পানীর পুত্র প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের নামে গড়া আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্যােগ নেন তিনি। ১০ দিন পর্যন্ত বিতরণের এ কার্যক্রম চলবে। সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম পরিচালনার জন্য গত একমাস ধরে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে ফাউন্ডেশনটি। এরআগে গত ৬ মাস ধরে রাউজানের ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় ৩০ হাজার দরিদ্র ও অসচ্ছল পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনার জন্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। বিতরণ করা হয়েছে সামগ্রী গ্রহণের ডিজিটাল কার্ড। কার্ডটি বিতরণ স্থানের তথ্য যাচাই- বাছাই বুথ থেকে স্ক্রেনারের মাধ্যমে সামগ্রী গ্রহিতার পরিচয় শনাক্ত করার পর তাঁদের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১ বস্তা করে চাল, ১ বস্তা আলু, ছোলা, সেমাই, চিনি, তেল, চিড়া, ডাল, মুড়ি, সহ অন্যান্য মোট ৯ টি পণ্য সামগ্রী। জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, গত ২৫ বছর ধরেই প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন পবিত্র রমজান মাসে ধারাবাহিকভাবে দরিদ্র ও অসচ্ছল পরিবারে এই খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। এবার ৩০ হাজার পরিবারের বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য গত ৬ মাস ধরে প্রস্তুতি নেয়া হয়েছে। এরমধ্যে জসিম উদ্দিনের বাবা ইউনুচ কোম্পানীর বাড়িতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মজুদ করে রাখা হয়েছে খাদ্য সামগ্রী। ১০ দিনে প্রতিদিন ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম চালু থাকবে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে ১০০ এর অধিক জসিম উদ্দিন ফাউন্ডেশনের কর্মী।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা •