ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
  • পঠিত: ১১৪ বার
Overlay/Verification
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন আজ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,চট্টগ্রাম অঞ্চলের ১২ তম শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কৈয়াঝিরি, ৩ নং নয়াপাড়ার আলীকদম রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক অনাথ সেবা কেন্দ্রে প্রায় ১২০ টি সুবিধা বঞ্চিত ম্রো পরিবারের মাঝে সু-সম্পাদন করা হয়। শুক্রবার ২৩ জানুয়ারি শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কাজের শুরুতে উদ্বোধনী ভাষন প্রদান করেন উক্ত বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত শান্তমিত্র ভিক্ষু। এতে সভাপতির আসন অলংকৃত করেন শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কমিটির আহবায়ক বাবু তুষার বড়ুয়া, প্রধান অতিথির আসন অলংকৃত করেন সম্মানিত সভাপতি বাবু সঞ্জয় বড়ুয়া পিপলু, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সহ-সভাপতি বাবু সুমন বড়ুয়া বাপ্পী,শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কমিটির সচিব বাবু টিটু বড়ুয়া, প্রধান সমন্বয়কারী বাবু বিশ্বজিত বড়ুয়া রেবু ও যুগ্ন-সচিব বাবু অনুপম বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.সুদত্ত বড়ুয়া, শিশু কিশোর বিষয়ক সম্পাদক বাবু সমদত্ত বড়ুয়া, পাঠাগার সম্পাদক বাবু নিপুণ বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক বাবু পলাশ বড়ুয়া ও কার্যকরী সদস্য বাবু পিলু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কমিটির অর্থ সচিব বাবু রিপন বড়ুয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স