প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ৫ম মেধাবৃত্তি পুরস্কার বিতরণী সম্পন্ন
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 9, 2026 ইং
-
পঠিত: ১২৭ বার
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ৫ম মেধাবৃত্তি পুরস্কার বিতরণী সম্পন্ন
সিলেটের সুপরিচিত সংগঠন ' প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ ' এর ৫ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শাকুরের পরিচালনায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বৃত্তি বিতরণ সম্পন্ন হয়।
শাহান আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সাবেক প্যানেল মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পঞ্চম থেকে নবম শ্রেণিতে সহস্রাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে যা সত্যিই অভূতপূর্ব। শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করার লক্ষ্যে সনদপত্র, ক্রেস্ট, ল্যাপটপ ও নগদ অর্থসহ প্রায় দুই লক্ষ টাকার পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা সংগঠনের শক্ত ভিত ও সাফল্যের প্রমাণ করে। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যত।তাই, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, প্রতিযোগিমূলক বিশ্বে শিক্ষার্থীদের বৈচিত্রমূলক শিক্ষায় দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক গুণাবলীসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সর্বোচ্চ মনোযোগ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর এমদাদ হোসেন চৌধুরী, মেট্রোপলিটন 'ল' কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, আরটিসির চেয়ারম্যান লায়ন মোঃ আসাদুল হক আসাদ।
আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আহমদ, সহ-সভাপতি শিহাব উদ্দিন, হাজী আলমগীর হোসেন, ফখরুজ্জামান ওয়াসিম, এনামুল হক, আমিরুল ইসলাম, মোঃ হানিফ আহমদ, তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমদ রায়হান, শামীম আহমদ, শাহান আহমদ, মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক এডভোকেট শাহীদ আলী শাহীদ, জাহেদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম, তুহিন আহমদ, শামিউর রহমান তোহা, আবু তাহের, রাজন খান, শাহপরান থানা কমিটির সভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সুবেদ মাহমুদ, রুবেল আহমদ, জুবের আহমদ, শরীফ আহমদ, নুরুল আমিন মেম্বার, ওয়াহিদ, আব্দুল হান্নান, রিপন, মান্নান, জাকির প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স