ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

দক্ষ মানবসম্পদ উন্নয়নে একটি প্রশিক্ষণ একজন মানুষকে স্বাবলম্বী হতে কার্যকর ভূমিকা পালন করে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৯৩ বার
Overlay/Verification
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু'র পৃষ্ঠপোষকতায় রংপুরের মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ৬ জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ৮ জানুয়ারি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হার্টিকালচার সেন্টার এর উপপরিচালক কৃষিবিদ মো: আবু সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ থেকে ধর্মানন্দ ভিক্ষু। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে বাবৌযুপ জাতীয় কমিটির চলতি দায়িত্বরত চেয়ারম্যান অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া, ঢাকা থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট এর পরিচালক এ্যানি চৌধুরী ও সিলেট থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া। তিন দিনব্যাপী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মো: সফিউল ইসলাম (সমন্বয়) উদোক্তা, মিলেনিয়ালস মাশরুম। মো: মেহেদী হাছান উদোক্তা,টেস্টি মাশরুম রংপুর। মো: আব্দুল মালেক উদোক্তা, ভার্মিকম্পোস্ট। অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়নের দ্বায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-রংপুর অঞ্চল'র সকল সদস্যবৃন্দ। সমাপনী দিনে প্রশিক্ষণ প্রাপ্তদের মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ ও সার্টিফিকেট প্রদান সহ কিছু অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তারা বলেন, ব্যক্তি জীবনে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রশিক্ষণ একটি অত্যন্ত শক্তিশালী মোক্ষম অস্ত্র যা মানবসম্পদ উন্নয়নে বিশেষ এবং কার্যকর ভূমিকা পালন করে। ছোট বড় সব প্রতিষ্ঠানেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রাতিষ্ঠানিক বা পেশাগত শিক্ষার পাশাপাশি সুষ্ঠু প্রশিক্ষণ ব্যবস্থা ব্যক্তিকে বিচক্ষণ ও দক্ষরূপে গড়ে তোলে এবং ভালো কারিগর তৈরিতে যথেষ্ট সহায়ক প্রমাণিত হতে পারে। প্রশিক্ষণ যেকোনো বিষয়ে ও ক্ষেত্রে হতে পারে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে পেশাগত দক্ষতা, কারিগরি দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আজকে তিন দিনব্যাপী আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণ আপনাদের নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য কাজে লাগাতে হবে। তবেই প্রশিক্ষণ নেওয়ার সার্থকতা খুজে পাবেন। আপনারা উক্ত প্রশিক্ষণ কাজে লাগালে আমাদের কষ্ট স্বার্থক হবে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত •