ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

মঈন আলীর ঝড় তোলা রানে সিলেটের কাছে হেরেছে ঢাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৭৩ বার
Overlay/Verification
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে আগে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে চড়ে ভালো শুরু পায় সিলেট। ৬ ওভারের পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে সিলেট টাইটান্স। পাওয়ারপ্লে শেষে ভাঙে ওপেনিং জুটি। বিদায় নিয়েছেন তাওফিক খান। ২১ বলে ১৭ রান করেন তিনি। পরের ওভারে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমনও। ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। চারে নামা আফিফ হোসেন ধ্রুব খুব একটা সুবিধা করতে পারেননি। ৯ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। আফিফের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন আরিফুল ইসলাম এবং আজমতউল্লাহ ওমরজাই। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে সিলেটের ইনিংস। একই ওভারে ফিরেছেন দুজন। ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে বিদায় নেন আরিফুল। অন্যদিকে ওমরজাই ২৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন। শেষ দিকে ঝড় তোলেন সিলেটের জামাই মঈন আলী। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১৯তম ওভার থেকে মঈন নিয়ে ফেলেন ২৮ রান। শেষ ওভারে ৮ বলে ২৮ রান করা মঈন আউট হন। তবে ইথান ব্রুকস এবং মেহেদী হাসান মিরাজের তাণ্ডবে বড় সংগ্রহ তুলে ফেলে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিলেট। শেষ ওভারে এসেছে ১৮০ রান। ২ বলে ৭ রান করে টিকে ছিলেন মিরাজ। ৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন ব্রুকস। ঢাকার হয়ে ৩ উইকেট নেন জিয়াউর রহমান। ১টি করে উইকেট শিকার করেছেন নাসির হোসেন, সাইফ হাসান এবং ইমাদ ওয়াসিম। জবাব দিতে নেমে রহমানউল্লাহ গুরবাজ এবং আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় ঢাকা ক্যাপিটালস। বেশি আগ্রাসী ছিলেন মামুন। পাওয়ারপ্লের ফায়দা লুটে তুলেছেন রান। ওপেনিং জুটি থেকে চলে আসে ৫৬ রান। ১১ বলে ২৪ রান করে বিদায় নেন মামুন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান নেয় সিলেট। শুরুটা ভালো হলেও জয়ের দেখা পায়নি ঢাকা।  তিনে নেমে এদিন সুবিধা করতে পারেননি আগের ম্যাচে ঢাকার জয়ের নায়ক নাসির হোসেন। ৭ বলে ৩ রান করে বিদায় নেন নাসির। চারে নামা শামীম হোসেন পাটোয়ারীও সুবিধা করতে পারেননি। ৪ বলে ১ রান করে বিদায় নিয়েছেন শামীম। এরপর ক্রিজে আসেন সাইফ হাসান। গুরবাজের সাথে জুটি বেঁধে এগিয়েছেন সাইফ। কিছুটা উজ্জ্বল মনে হচ্ছিল সাইফকে। গুরবাজ এগিয়েছেন ধীর ব্যাটিংয়ে। ফিফটি ছুঁয়েছেন। তবে সেই ফিফটি কতটা দলের কাজে লেগেছে তা নিয়ে শঙ্কা আছে। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান গুরবাজ। গুরবাজের বিদায়ের পর থেকে ধুঁকেছে ঢাকা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট তুলে ঢাকাকে চাপে রাখেন সিলেটের বোলাররা। মাঝে সাইফ হাসান ১৪ বলে ২২ রান করেছেন। ইমাদ ওয়াসিম ৮ বলে করেন ১২ রান। শেষ দিকে সাব্বির রহমানের ১৬ বলে ২৫ রানের হার না মানা ইনিংসে ঢাকার হারের ব্যবধান কমেছে। নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রান তুলে থেমেছে ঢাকা। ২০ রানে জয়লাভ করেছে সিলেট।  সিলেটের হয়ে ৩ উইকেট নেন সালমান ইরশাদ। ২ উইকেট নিয়েছেন মঈন আলী। ১টি করে উইকেট তুলেছেন রুয়েল মিয়াহ, আজমতউল্লাহ ওমরজাই এবং নাসুম আহমেদ। দিনের প্রথম খেলায় নোয়াখালীকে হারিয়ে রাজশাহী ৪ উইকেট জয়লাভ করেন।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার