ঢাকা | বঙ্গাব্দ

চলমান বিপিএলে সিলেট টাইটান্সের দ্বিতীয় জয়টি সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে উৎসর্গ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
  • পঠিত: ৮০ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া :: চলমান বিপিএলে সিলেট টাইটান্সের দ্বিতীয় জয়টি সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে উৎসর্গ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে তারা। এই জয় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট। সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি সিলেট জানিয়েছে- ‘শ্রদ্ধা ও অনুপ্রেরণার নিদর্শন’ হিসেবে ঢাকার বিপক্ষে এই জয় বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট টাইটান্স। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট এই জয়কে একতা, বিশ্বাস, ধৈর্য্যের প্রতিফলন এবং এমন পারফরমেন্স বাকি ম্যাচ গুলোতে ধারাবাহিকতা ও লক্ষ্য ঠিক রেখে টাইটান্সের প্রতিযোগিতামূলক খেলার আকাঙ্ক্ষাকে দৃঢ় করেছে। জয়ের ধারাবাহিতা ও পারফরম্যান্স বজায় রাখা যা মাঠ ও মাঠের বাইরে অনুপ্রেরণা যোগাবে, সেটি মূল লক্ষ্য হিসেবে ধরে রেখেছে সিলেট।’ এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেইজে খালেদা জিয়ার ছবি দিয়ে ঢাকার বিপক্ষে জয়কে উৎসর্গ করার কথা জানিয়েছে সিলেট টাইটান্স। তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিলেট। ঢাকা ক্যাপিটালস অসম্ভবকে প্রায় সম্ভবই করে ফেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের কিনারায়৷ তবে একটুর জন্য হার মানতে হলো শামীমকে। ৪৩ বলে ৮১ রানের মহাকাব্যিক এক ইনিংসের পরেও আসরে প্রথম হারের মুখ দেখলো ঢাকা ক্যাপিটালস। সিলেট টাইটান্সের বিপক্ষে ভালো শুরুর আভাস দিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী দলটিকে। সিলেটের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই। যিনি ব্যাট ও বল দুই বিভাগেই রেখে গেছেন স্পষ্ট ছাপ। ঢাকার হয়ে ব্যাট হাতে লড়াই চালান শামীম হোসেন পাটোয়ারি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। শুরুতে চমক দেখানো আমির সেই ওভারে ২০ রান দিলেও ফল বদলানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস, আর অলরাউন্ড নৈপুণ্যে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় সিলেট টাইটান্স।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স