ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

উৎসবমুখর পরিবেশে আল হাশেমী মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও ছবক প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৬০ বার
Overlay/Verification
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে আল হাশেমী মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, ছবক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ইছানগর গ্রামে অবস্থিত মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ মোরশেদুল আলমের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং (খ) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মাঈনউদ্দীন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক ভাবগম্ভীর ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে হেফজ বিভাগের শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয় এবং মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ নূরী। এ সময় অতিথিরা মাদ্রাসাভিত্তিক দ্বীনি শিক্ষার গুরুত্ব, নৈতিকতা গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর নুর মেম্বার, কাজী মাওলানা নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুচ্ছফা, ইলিয়াস হাবিব, নাছির উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ হাফেজ মো. সেলিম উদ্দীন, হাফেজ সাইফুল্লাহ, হাফেজ মিশকাত, হাফেজ জসিম উদ্দিন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আকরাম, সুইটি বিনতে কাসেম, সানজিদা আক্তার প্রমুখ। এছাড়া মাদ্রাসার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা শেষে অতিথিরা বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে আয়োজনটি সফলভাবে সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা