ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

হাদি হত্যার বিচার দাবিতে কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৪১ বার
Overlay/Verification
ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর মৃত্যু ঘটনায় বিচারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে এনসিপি, শিবির, বৈষম্যবিরোধী আন্দোলনসহ সমমনা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে রাত পৌনে দুইটা পর্যন্ত কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ মইজ্জ্যারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালানো হয়। এতে শাহ আমানত সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলনকারীরা জানান, ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ প্রতীক ও সক্রিয় সংগঠক। তাঁর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এনসিপির আন্দোলনকারী বলেন, “হাদি আমাদের আন্দোলনের সাহসী মুখ ছিল। তাকে হত্যার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।” পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মেজর মুহতাসিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে দীর্ঘ বাক বিতণ্ডার ও সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। দফায় দফায় আলোচনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাময়িকভাবে সড়ক থেকে সরে যেতে সম্মত হন। একই সঙ্গে কর্ণফুলী থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। এদিকে ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। জানা যায়, ঢাকা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিস, চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা নওফেল, চট্টগ্রামে ভারতের হাইকমিশনার ভবন সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। তারা দাবি করেন, সারা দেশে গণআন্দোলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার আদায় করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা