ত্রিপিটক রিসার্চ সোসাইটি'র নতুন কমিটি গঠন
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 11, 2026 ইং
-
পঠিত: ৯৭ বার
ত্রিপিটক রিসার্চ সোসাইটি'র নতুন কমিটি গঠন
নগরীর চেরোগী পাহাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ত্রিপিটক রিসার্চ সোসাইটি'র নতুন কমিটি গঠন সুসম্পন্ন হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে লায়ন তমাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে জুয়েল বড়ুয়া, এবং অর্থ সম্পাদক পদে রুবেল বড়ুয়া মনোনিত হয়েছেন।
গত ২১ নভেম্বর ২০২৫ ইংরেজি সকাল ১০.৩০ ঘটিকায় নব মনোনিত সভাপতি লায়ন তমাল কান্তি বড়ুয়া'র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভাপতি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নবগঠিত পূনাঙ্গ কমিটি ঘোষণা করেন। তিনি নতুন কমিটি ঘোষনার সময় প্রধান পৃষ্ঠপোষক ভদন্ত মুদিতারত্ন ভিক্ষু, সিনিয়র সহ-সভাপতি প্রিটুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক উপদেশ বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সিবক শ্রামন (বাসুদেব বড়ুয়া), প্রচার সম্পাদক সোমা বড়ুয়া রিমি, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমিতা বড়ুয়া (১), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মৌমিতা বড়ুয়, সাংস্কৃতিক সম্পাদক পারমিতা বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অঞ্জন সিংহ প্রভাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনি বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক শৈবাল বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক হ্যাপি বড়ুয়া, হিসাব নিরীক্ষক সম্পাদক ডা: সুপ্তম বড়ুয়া, ক্রীড়া সম্পাদক মামুন বড়ুয়াসহ অন্যান্য পদে সদস্যদের নাম ঘোষনা করেন।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসু, সা: সম্পাদক সুজন মুৎসুদ্দী। এছাড়া, আরো উপস্থিত ছিলেন প্রিটুল বড়ুয়া, সৈকত বড়ুয়া, রনি বড়ুয়া, উপদেশ বড়ুয়া, সৌমেন বড়ুয়া, সুমিতা বড়ুয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।।
'ত্রিপিটক রিসার্চ সোসাইটি দীর্ঘজীবি হোক অমর হোক বাংলাদেশ'।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স