বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১০ প্রতিনিধি ১২ দিনের জাপান ভ্রমণ শেষে স্বদেশ প্রত্যাবর্তন
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 11, 2026 ইং
-
পঠিত: ৯৫ বার
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ১০ প্রতিনিধি ১২ দিনের জাপান ভ্রমণ শেষে স্বদেশ প্রত্যাবর্তন
World Alliance of Buddhist (WAB), Dhammakaya Foundation (DKF) Tokyo এর আমন্ত্রণ এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ও ট্রাষ্ট (BBJP & BBJPT) এর জাতীয় কমিটির চেয়ারম্যান মিঃ চিন্ময় বড়ুয়া রিন্টু এর তত্বাবধানে ১০ জন প্রতিনিধি গত ৮ নভেম্বর যাত্রা করে ১২ দিনের জাপান ভ্রমণ এ আয়োজিত ৬ দিনব্যাপী জাপানের তোসিগি ফরেস্ট টেম্পল এ বৌদ্ধ ভিক্ষু হয়ে মহামতি বুদ্ধের বিনয় শিক্ষা সমাপন শেষে২০ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।
এ প্রতিনিধি দলে ছিলেন-বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান , বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুড্ডিষ্ট এর ভাইস চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ -ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি সজীব বড়ুয়া সাজু,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি মাদল কান্তি বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি রূপায়ণ কুমার বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি সুমন কান্তি বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট - বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি এ্যানি চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের সহ অর্থ সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি প্রীতম বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের ট্রাস্টি তাথৈ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের সর্ব কনিষ্ঠ ট্রাস্টি তাধিন বড়ুয়া।
মি: চিন্ময় বড়ুয়া রিন্টু সাংবাদিকদের জানান-
প্রতিদিন, ৩-৫ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভোর ৫টায় ঘুম থেকে উঠে প্রাত্যকর্ম সমাপন করে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত সৌন্দর্যের লীলাভূমি জাপানের সুর্যোদয়ের উঁকি মারার সাথে সাথে পাহাড়ের বিভিন্ন জায়গায় পিন্ডচারণ শেষে সকাল ৭.৩০ মিনিটে হইতে ৮ পর্যন্ত সকালের প্রাতরাশ শেষ করে, সকাল ৮-৯টা পর্যন্ত ব্যাক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা শেষ করে সকাল ৯.৩০-১১:০০ টা পর্যন্ত ধর্মানুশীলন, মেডিটেশন ও বিষয় শিক্ষা শেষে ১১.৩০-১২:০০ টার মধ্যে দুপুরের আহার শেষে ১;০০ - ৭:০০ টা পর্যন্ত মেডিটেশন, বুদ্ধের বিনয় শিক্ষা ও প্রার্থনা শেষে ৭:০০-৮:০০ টা পর্যন্ত প্রশ্নোত্তর ও সমাধান করে রাত ৮:০০ টার মধ্যে ঘুমাতে যাওয়া। এভাবেই কঠোর নিয়মের মধ্যে থেকে ৬ দিন জাপানে ভিক্ষু জীবন পালন আশাতীত।
একই প্রতিনিধি দলটি থাইল্যান্ডে আরো সাংগঠনিক সংশ্লিষ্টদের বিভিন্ন কার্য শেষে ২০ নভেম্বর বাংলাদেশ প্রত্যাগমন করেন। এদিকে এহেন মহৎ সাংগঠনিক কর্মযজ্ঞ সম্পাদন করায় এ প্রতিনিধি টীমের প্রধান, বাংলাদেশ বৌ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুসহ সংশ্লিষ্টের অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, নারীনেত্রী ইলা বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, মানব কল্যাণে ধম্মকথা পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স