ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিদেশি খেলোয়াড়, দেশি খেলোয়াড় চিন্তা করে বাংলাদেশ জিততে পারবে না—বললেন শমিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৬৯ বার
Overlay/Verification
এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই সামনে। মঙ্গলবার রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুই দলের লড়াই ঘিরে উত্তেজনাও বাড়ছে।

ভারত ফুটবল দল আজ বিকেলে ঢাকায় নেমেছে, লক্ষ্য—বাংলাদেশকে হারানো। অন্যদিকে বাংলাদেশও হারাতে মরিয়া ভারতকে। সেই ২০০৩ সালে ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে সর্বশেষ হারিয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য ২২ বছরের জয়খরা কাটানো।

১৩ নভেম্বর নেপালের বিপক্ষে শেষ দিকে গোল হজম করে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে (২–২)। সেই ড্রয়ের হতাশা যেন ভারত ম্যাচে বাংলাদেশের জয়ের তৃঞ্চা আরও বাড়িয়ে দিয়েছে। আজ বিকেলে দলের অনুশীলন শুরুর আগে মিডফিল্ডার শমিত সোমের সংবাদ সম্মেলনে যা ফুটে উঠেছে।

জুনে লাল–সবুজ জার্সি গায়ে চাপানোর পর এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছেন শমিত, তবে জয়ের দেখা পাননি। নিজের ৫ম ম্যাচে জয়ের জন্য কতটা মুখিয়ে আছেন কানাডাপ্রবাসী ফুটবলার, তা বোঝাতে গিয়ে শমিত বলেন, ‘আমি আসার পরে এখনো জিতিনি। আমি ও পুরো দল (উপায়) খুঁজছি, কীভাবে ভারত ম্যাচটা জিততে পারি।’

গত কয়েক মাসে বাংলাদেশ দলে কেমন উন্নতি দেখলেন প্রশ্নে শমিতের উত্তর, ‘চার–পাঁচ মাসে অনেক উন্নতি হয়েছে। আমরা টিম স্পিরিট, টিম পাসিং, ম্যাচের কন্ট্রোল...এসব অনেক বেড়েছে। এখন মূল জিনিস হলো জিততে হবে।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ নিয়ে শমিত বলেন, ‘ভারত ভালো দল। আমরাও ভালো দল। এই ম্যাচটার অনেক অর্থ আছে। লড়াই হবে। আমরা তৈরি থাকব, আশা করি, জিততে পারব। চেষ্টা থাকবে যেন ভালো খেলতে পারি, ভালো পারফরম্যান্স দিতে পারি।’ অন্য এক প্রশ্নের জবাবে বলেন, ‘২২ বছর বোধ হয় জিতি না ওদের সঙ্গে। আমরা জানি, এই ম্যাচ জিততে হবে এবং জিতব।’

নেপাল ম্যাচের আগে হংকং ম্যাচেও শেষ সময়ে গোল হজম করেছিল বাংলাদেশ। কেন এমন হচ্ছে জিজ্ঞাসা করলে শমিত বলেন, ‘ফুটবলে এগুলো হয়। কিছুটা ভাগ্যও দরকার। নেপালের শেষ সময়ে ওই কর্নার কিক...ওটা আসলে মনে হয় অফসাইডও ছিল। জানি না, কী কারণে এগুলো হচ্ছে। তবে আশা করি, আমরা ওই ভাগ্যটা পাশে পাব, যাতে এভাবে গোল না খাই।’

তাঁর কথায়, ‘মূল বিষয় আমাদের মনোযোগী থাকতে হবে শেষ মিনিট পর্যন্ত। আমাদের একটু মনোযোগ বাড়াতে হবে। আর তৈরি থাকতে হবে। আমরা যে সর্বশেষ তিন–চার–পাঁচ ম্যাচে খেলেছি, বেশির ভাগে আমরা লিডিং পজিশনে ছিলাম। প্রতিপক্ষের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ে আরও শক্ত হতে হবে। এগুলো আমরা এখনো শিখিনি। আস্তে আস্তে আরও শিখব এবং অভিজ্ঞতা পাব। আর জিততে পারব।’

বাংলাদেশ দলে এখন সাতজন প্রবাসী ফুটবলার। তাঁদের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে। ঘুরেফিরে দেশি-বিদেশি প্রসঙ্গ আলোচনায় আসছে। এ নিয়ে প্রশ্নের জবাবে শমিত বলেন,‘ আমাদের টিম ১১ জনের। দেশি–বিদেশি কোনো বিষয় নয়। আমাদের সবার একসঙ্গে থাকতে হবে যেন ম্যাচটা কীভাবে জিততে পারি। আমরা কোনো দিন চিন্তা করিনি যে বিদেশি খেলোয়াড়, দেশি খেলোয়াড়...ওভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। ওভাবে আমি চিন্তা করি না। এটা করা যায় না।’

বাংলাদেশের ফুটবলে কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামুখর অনেকেই। হামজা-শমিতদের নিয়ে গড়া বাংলাদেশের জন্য হাভিয়ের কাবরেরা উপযুক্ত কোচ কি না, এই প্রশ্ন অনেকের।

এ নিয়ে প্রশ্ন হলে শমিত দাঁড়িয়েছেন কোচের পাশেই, ‘কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো। আমি এখানে এসে দেখছি যে সবকিছু মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রেখেছেন কোচ। কোচের মনোভাব এবং পরিকল্পনা ভালো। আমরা কোচকে বিশ্বাস করি। তিনি দলকে খেলাবেন, ট্যাকটিকস সাজাবেন। আমরা যদি তা মাঠে বাস্তবায়ন করতে পারি, তাহলে জিততে পারব।’

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার