ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিল দলে ফিরে বিশ্বকাপে চোখ ভিতো হকের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
  • পঠিত: ৯৪ বার
Overlay/Verification
ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন। এবার জায়গা পাকা করতে চান ভিতো হকে। এই ফরোয়ার্ডের লক্ষ্য যে আগামী বছরের বিশ্বকাপে খেলা।

পালমেইরাসের হয়ে এই বছরে দারুণ ছন্দে আছেন হকে। সাও পাওলোর ক্লাবটির হয়ে ৫২ ম্যাচে করেছেন ২০ গোল। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দলটি উঠেছে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে।

ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত একটিই ম্যাচ খেলেছেন হকে, ২০২৩ সালের মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে আসছে দুই প্রীতি ম্যাচের দলে ফেরা ২০ বছর বয়সী ফুটবলার বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা লুকালেন না।

জায়গাগুলো উন্মুক্ত। এখন কাজ চালিয়ে যাওয়ার বিষয়, প্রত্যেকেই নিজ নিজ ক্লাবে তাদের সেরাটা দেওয়ার এবং (জাতীয় দলে) জায়গা নিশ্চিত করার চেষ্টা করছে। বেশ কয়েকজন খেলোয়াড় এই পজিশনের জন্য এসেছে। (এই পজিশনে) কোচ একজন বা দুজন নিতে পারেন, হয়তো তিনি তৃতীয় জনও নিতে পারেন।”

ইউরোপিয়ান ফুটবল ঘুরে গত ফেব্রুয়ারিতে পালমেইরাসে পা রাখেন হকে। ২০২৩ সালে তিনি যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। তবে খুব বেশি খেলার সুযোগ পাননি কাতালান ক্লাবটিতে। পরের বছর তাকে ধারে পাঠানো হয় রেয়াল বেতিসে। এরপর তার ঠিকানা এখন আবার নিজ দেশের ফুটবলে।

বেশ জোর দিয়েই বললেন, ইউরোপ থেকে ব্রাজিলে ফিরে আসাকে ক্যারিয়ারের ধাক্কা হিসেবে দেখেন না তিনি।

আমি খুব তাড়াতাড়িই ইউরোপে গিয়েছিলাম। অনেক কিছু শিখেছি এবং আমিও একইভাবে ভাবি। ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসাটা এক পা পেছানো নয়। কখনও কখনও দুই পা এগিয়ে যাওয়ার জন্য এক পা পিছিয়ে যেতে হয়। এর বাস্তব উদাহরণ লুইস এনরিকে (রেয়াল বেতিস থেকে বতাফোগোয় যোগ দিয়ে ২০২৪ কোপা লিবের্তাদোরেস জেতেন তিনি)। সে শিরোপা জিততে ফিরে এসেছিল। আশা করি, আমিও কিছু জিতব।”

“যখন আমি ইউরোপ থেকে ফিরে আসি, তখন মানসিকভাবে আমার অবস্থা খারাপ ছিল, আমার ভেতর কোনো আত্মবিশ্বাস ছিল না। যখন আমি পালমেইরাসে আসি, তখন আমার আত্মবিশ্বাসের অভাব ছিল, কোচ আমার ওপর আস্থা রেখেছিলেন। সেই আত্মবিশ্বাস ফিরে পেতে ধারাবাহিকভাবে খেলা চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি গোল করতে ও সহায়তা করতে পেরেছি। এখানে থাকতে পেরে আমি খুব খুশি।”

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স